Jalpaiguri

জলপাইগুড়ি শহরে বৃহন্নলা গ্রেপ্তার

জেলা

বৃহস্পতিবার সকালে জলপাইগুড়ি শহরের রায়কতপাড়া এলাকায় এক বৃহন্নলার বাড়িতে বিএসএফ ও পশ্চিমবঙ্গ পুলিশের যৌথ তল্লাশি চালায়। তল্লাশি সংক্রান্ত একটি ইংরেজি রিপোর্টে বলা হয়েছে, উত্তর রায়কতপাড়ার বাসিন্দা পিপাসা হালদার(৫২)কে গ্রেপ্তার করা হয়েছে। দাবি করা হয় তল্লাশি চালিয়ে দু’টি দেশি আগ্নেয়াস্ত্র, তিনটি গুলি, দু’টি খালি ম্যাগাজিন, বাংলাদেশের দু’টি সিমকার্ড এবং বাংলাদেশ সরকার কর্তৃক জারি করা একটি জন্মের শংসাপত্র উদ্ধার হয়েছে। ধৃতের বিরুদ্ধে মামলা করে তদন্ত এগিয়ে নিয়ে যাওয়া হচ্ছে বলে ওই রিপোর্টে উল্লেখ রয়েছে। 
স্থানীয়দের একাংশের দাবি, প্রায় দশ বছর আগে ওই এলাকায় কয়েকজন বৃহন্নলা ভাড়াবাড়িতে থাকতেন। পরবর্তী সময়ে সেখানে প্রাসাদোপম বাড়ি ও বিপুল সম্পত্তি গড়ে ওঠায় নানা প্রশ্ন উঠেছে। তবে সম্পত্তির উৎস বা বিদেশি মুদ্রা কিংবা মাদক উদ্ধারের বিষয়ে সরকারি কোনও নিশ্চিত তথ্য এখনও মেলেনি। তল্লাশি শেষে পিপাসা হালদার সংবাদ মাধ্যমের কাছে দাবি করেন, তাঁকে মেডিক্যাল পরীক্ষার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। ঘটনার তদন্ত চলছে।

Comments :0

Login to leave a comment