ট্রাক্টর ও অটো সংঘর্ষে শনিবার সকালে মৃত্যু হলো এক যাত্রীর। আহত হয়েছেন অটোর আরও চার যাত্রী।
কালনা থানার সারগড়িয়া গ্রামের কাছে বর্ধমান-কালনা সড়কে হয় এই দুর্ঘটনা। মৃত যুবক দীপ পরামানিক (২৬)-র বাড়ি কালনা থানার কাঁকুরিয়া গ্রাম পঞ্চায়েতের কাদিপুর গ্রামে।
জানা গেছে, দীপ বাড়ি থেকে অন্যান্য যাত্রীদের সঙ্গে অটোয় ধাত্রীগ্রামে তাঁর সেলুনে আসছিলেন। সারগরিয়া গ্রামের কাছে দুরন্ত বেগে আসা একটি ট্রাক্টর অটোয় ধাক্কা মারে। মাথায় আঘাত লাগায় দীপ ও আহত অন্যদের কালনা মহকুমা হাসপাতালে নিয়ে আসা হয়। পরীক্ষার পর ডাক্তারবাবু দীপকে মৃত বলে ঘোষণা করেন। পাশাপাশি, আহত আরেক যাত্রী টোটন দাসের অবস্থার অবনতি হলে তাঁকে বর্ধমান মেডিক্যাল কলেজে স্থানান্তরিত করা হয়।
Kalna Accident
কালনায় ট্রাক্টর-অটো সংঘর্ষে মৃত্যু যাত্রীর, আহত ৪
মৃত যুবক দীপ পরামানিক।
×
Comments :0