সরকারি বিনিয়োগ, সামাজিক সুরক্ষা শক্তিশালী করা জরুরি। কিন্তু কেন্দ্রীয় বাজেটে নয়া উদারবাদের পথেই হাঁটা হয়েছে। কর্পোরেট তোষণের বাজেটের বিরোধিতায় একথা বলেছে ব্যাঙ্ক কর্মী সংগঠন বেফি।
ব্যাঙ্কিং ক্ষেত্রের পুনর্মূল্যায়নের জন্য উচ্চপর্যায়ের কমিটি গড়ার ঘোষণা করা হয়েছে বাজেটে। কেন্দ্রের যা প্রবণতা তাতে সরকারি মালিকানা হ্রাস করার মতো সংস্কারের লক্ষ্যে নেওয়া হচ্ছে এই ধরনের পদক্ষেপ।
কেন্দ্রীয় বাজেটের প্রতিক্রিয়ায় এই আশঙ্কা জানিয়েছে ব্যাঙ্ককর্মী সংগঠন বেফি। সংগঠনের বিবৃতিতে বলা হয়েছে, সংযুক্তিকরণ থেকে বেসরকারিকরণের রাস্তায় হাঁটার সম্ভাবনা রয়েছে পুরোদমে। কেননা অতীতে যখনই এমন কমিটি গড়া হয়েছে দেখা গিয়েছে তার হাত ধরে সরকারি মালিকানা কমিয়ে দেওয়া হয়। রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কিং ব্যবস্থার মাধ্যমে সামাজিক কল্যাণের লক্ষ্য থেকে সরে গিয়ে বাজারকেন্দ্রিক করে দেওয়া হয়েছে।
বেফি বলেছে, ব্যাঙ্ক এবং রিজার্ভ ব্যাঙ্কের থেকে ডিভিডেন্ট বাবদ টাকা তুলে কোষাগারীয় ঘাটতি নিয়ন্ত্রণে কাজে লাগানো হচ্ছে। ফলে রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কের মূলধন ক্ষয় পাচ্ছে। তার ফলে কৃষি, ক্ষুদ্র ও মাঝারি শিল্প, স্বনির্ভর গোষ্ঠীকে ঋণ দেওয়ার কাজ ব্যাহত হচ্ছে।
বেফি বলেছে, বাজেটে ঋণখেলাপি বড় ব্যবসায়ীদের ঋণ আদায় করার প্রশ্নে নীরব থেকেছেন অর্থমন্ত্রী।
BEFI on Budget
বাজেটের বিরোধিতা ব্যাঙ্ককর্মী সংগঠন বেফি-র
×
Comments :0