Strike

ধর্মঘটে সামিল হবেন বাঁকুড়ার মুটিয়া শ্রমিকরাও

জেলা

আগামী ১২ ফেব্রুয়ারি সারা দেশে সঙ্গে বাঁকুড়ার মুটিয়া শ্রমিকরাও ধর্মঘটের পথে নামবেন। মঙ্গলবার বাঁকুড়া শহরের হাজরা মিলে শ্রমিকরা সিআইটিইউ’র ঝান্ডা নিয়ে এক সভায় সেই অঙ্গীকারই নিলেন। দেশ ও রাজ্যের খেটে খাওয়া মানুষের একাধিক দাবিতে যখনই ধর্মঘটের ডাক দেওয়া হয় সেই প্রতিটি ধর্মঘটে সামনের সারিতে থেকে বাঁকুড়া রেলওয়ে ও বাজারের মুটিয়া শ্রমিকরা অকুতোভয়ে লড়াই আন্দোলনে থাকেন। অত্যাবশ্যকীয় পণ্য সামগ্রি তাঁরা রেলের রেক থেকে নামান এবং লরিতে তোলেন। ধর্মঘটের দিনে যদি সেই রেক আসেন মুটিয়া শ্রমিকরা সেই কাজ করেন না। এমনিতেই বাঁকুড়ায় মুটিয়া শ্রমিকদের কাজ তলানীতে গিয়ে পৌঁছেছে। মাসে এক দুবার রেক আসছে। প্রায় ৫০০ শ্রমিক এই কাজের সঙ্গে যুক্ত। কিন্তু কাজের অভাবে চুড়ান্ত আর্থিক সংকটের মধ্যে তাঁদের দিন কাটছে। অসুস্থ হলেও কেউ দেখার নেই। যেখানে কাজ করেন সেই রেলের ওয়াগেন সেডে পর্যাপ্ত জল, আলো নেই। আছে রেল পুলিশের নানা অজুহাতে হায়রানি। কিন্তু বাঁকুড়ার মুটিয়া শ্রমিকদের আন্দোলনের ধারাবাহিকায় কোনদিন ছেদ পড়েনি। লড়াই এর মধ্যে দিয়েই তাঁরা নানা সময়ে তাঁদের দাবি আদায় করেছেন। 
এদিনও হাজরা মিলে বহু শ্রমিক জড়ো হন। তাঁরা তাঁদের নানা সংকটের কথা তুলে ধরেন। দেশ ব্যাপী সংকটে শ্রমিকরা যে জর্জরিত সেই কথাও উল্লেখিত হয়। তাই ১২তারিখের সাধারণ ধর্মঘটে তাঁরা সামিল হবেন বলে জানান। এদিন তাঁদের সভায় বক্তব্য রাখেন বাঁকুড়া জেলা মুটিয়া মজদুর ইউনিয়নের জেলা সম্পাদক তপন দাস, অশোক ব্যানার্জি। সভা পরিচালনা করেন সোহরাব মন্ডল।

Comments :0

Login to leave a comment