Manipur CM

মণিপুরের মুখ্যমন্ত্রী হচ্ছেন বিজেপি বিধায়ক যুমনাম খেমচাঁদ সিং

জাতীয়

মণিপুরের নতুন মুখ্যমন্ত্রী হতে চলেছেন বিজেপির যুমনাম খেমচাঁদ সিং। বিজেপি তাঁকে দলের নেতা নির্বাচিত করেছে। মণিপুরে বর্তমান রাষ্ট্রপতি শাসনের মেয়াদ ১২ ফেব্রুয়ারি শেষ হতে চলেছে। খেমচাঁদ মেইতেই সম্প্রদায়ের। তবে, খেমচাঁদকে প্রাক্তন মুখ্যমন্ত্রী এন. বীরেন্দ্র সিং-এর প্রতিদ্বন্দ্বী হিসেবে বিবেচনা করা হয়। বীরেন্দ্র সিং-এর মুখ্যমন্ত্রী থাকাকালীন, রাজ্যে দুটি সম্প্রদায়ের মধ্যে হিংসা সংঘর্ষ দেখা দেয়। এমনকি বিজেপির জোট সঙ্গীরাও তৎকালীন মুখ্যমন্ত্রীর বিরোধিতা শুরু করে। ফলস্বরূপ, বীরেন্দ্র সিং পদত্যাগ করতে বাধ্য হন এবং রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হয়। ১২ ফেব্রুয়ারি মণিপুরে শেষ হচ্ছে রাষ্ট্রপতি শাসনের  মেয়াদ। তার পরেই মণিপুরের দায়িত্ব নেবেন তিনি। মঙ্গলবার দিল্লিতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের উপস্থিতিতে খেমচাঁদকে বিধানসভার দলীয় নেতা হিসেবে মনোনীত করা হয়। জাতি সংঘর্ষের ঘটনা বিধ্বস্ত মণিপুরে প্রায় এক বছর ধরে চলা রাষ্ট্রপতি শাসনের অবসান ঘটতে চলেছে।
সিং ৬২ বছর বয়সী যুমনাম খেমচাঁদ সিং ২০১৭ থেকে ২০২২ সাল পর্যন্ত মণিপুর বিধানসভার স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২২ সালে তিনি এন. বীরেন সিং-এর মন্ত্রিসভায়ও অন্তর্ভুক্ত হন। এরপর তিনি নগর প্রশাসন ও গৃহায়ন উন্নয়ন, গ্রামীণ উন্নয়ন এবং পঞ্চায়েত মন্ত্রীর দায়িত্ব পালন করেন। খেমচাঁদ সিং ইম্ফল পশ্চিমের সিংজামেই বিধানসভা কেন্দ্রের একজন বিধায়ক। সেখান থেকে টানা দুবার জয়ী হয়েছেন তিনি। মণিপুর বিধানসভার মেয়াদ ২০২৭ সাল পর্যন্ত।  মণিপুরে লাগাতার হিংসার কারণে ২৫০ জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন। ৫৯ হাজার ৫৬৪ জন ঘরছাড়া হয়েছেন। ১১ হাজার ১৩৩টি বাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। মূলত কুকি ও মেইতি সম্প্রদায়ের মধ্যে এই জাতি সংঘর্ষ হয়। 

Comments :0

Login to leave a comment