মুক্তধারা
অন্যকথা
যেখানে কুড়ি লক্ষ বছর ধরে বৃষ্টি হয় নি
তপন কুমার বৈরাগ্য
২১ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
অ্যান্টার্কটিকার অর্থ সাদা মহাদেশ।যা কুমেরু মহাসাগরের
দক্ষিণে অবস্থিত।এই মহাদেশে কোনো স্থায়ী বাসিন্দা নেই।
এখানকার একমাত্র স্থায়ী বাসিন্দা পেঙ্গুইন।এই মহাদেশে আছে
ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিস।যেটির চারিদিক পাহাড় দিয়ে ঘেরা।
বিজ্ঞানীরা হিসাব করে দেখেছেন এখানে কুড়ি লক্ষ বছর
ধরে কোনো বৃষ্টি হয় নি।এখানকার ক্যাটাবেটিক বায়ু
এখানকার বরফ ও আর্দ্রতা শোষণ করে নেয় ।যার কারণে
এতো ঠান্ডা মরুভূমিতে কোনো বরফ জমে নেই।পাথর,বালি,
লবণ দিয়ে গঠিত পৃথিবীর সবচেয়ে শীতল মরুভূমি।
প্রশান্ত মহাসাগর থেকে আসা ঠান্ডা স্রোত যার নাম পেরু স্রোত
এই মরুভূমির পাশ দিয়ে বয়ে যায়।তাই এই মরুভূমি সারাবছর অতি শীতল থাকে।আটাকামা মরুভূমি শীতল মরুভূমি।
তার চেয়ে দশগুণ শীতল এই মরুভূমি।এটি চিলির উত্তরাঞ্চলে
অবস্থিত।মঙ্গল গ্রহের সাথে ম্যাকমার্ডো ড্রাই ভ্যালিসের হুবহু
সাদৃশ্য আছে।তাই বিজ্ঞানীরা এখানকার মাটি জলবায়ু নিয়ে
নিরন্তর সাধনা করে যাচ্ছেন।এখানে যে সব উপত্যাকাগুলো
আছে তাদের নাম টেলর ভ্যালি,রাইট ভ্যালি,ভিক্টোরিয়া ভ্যালি।
টেলর হিমবাহ থেকে আসা রক্তের মতন লালরঙের ঝরনার
জল এখানে দেখা যায়।সত্যিই এটা আশ্চর্য একটা ঝরনা।
যাকে বলা হয় রক্তের ঝরনা।এখানে একটা নদী আছে।যাকে
অ্যান্টার্কটিকার দীর্ঘতম নদী বলা হয়। যেখানে কুড়ি লক্ষ বছর
ধরে কোনো বৃষ্টি হয় নি সেখানে নদীর সৃষ্টি হলো কি করে?
আসলে এই নদী বরফগলা জলে পুষ্ট নদী।বিজ্ঞানীরা মনে
করেন একসময় এখানে প্রচুর বৃষ্টি হতো।আজ চারিদিকে
পাহাড় গজিয়ে ওঠার জন্য এখানে বৃষ্টি হয় না।
Comments :0