MUKTADHARA | POETRY | SANGHI BIHIN | SURAVI MUKKHAPADHYA | 28 AUGUST 2026 | 4th YEAR

মুক্তধারা | কবিতা | সঙ্গীহীন আবহমান | সুরভি চট্টোপাধ্যায় | ২৮ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  POETRY  SANGHI BIHIN  SURAVI MUKKHAPADHYA  28 AUGUST 2026  4th YEAR

মুক্তধারা

কবিতা

সঙ্গীহীন আবহমান

    সুরভি চট্টোপাধ্যায় 

২৮ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

 


সে পথ উদাসীন  
এলোমেলো যেন...

তুমি পশ্চিমমুখী
জোড়তলবে 
পাশ ফিরেছ সফর শেষের মাসে
ও পথের খেয়াল 
রাখো না আর
রাতের ডাঙায় চাঁদের সাথে মেঘের অভিসার...

হৃদয় বড় সময় চেনে জানি
খাতিরদারির কদর করে খুব 
ভাবনা নিয়ে দারুণ 
খেলছে হাওয়া
পথের কি আর ঘরে ফেরার দায়
জংলী ফুলের হয় কি ঘর কোনো...

পথই জানে পথিক 
চোখের টান
একলাই চলে জীবন...
পথই জানে 
সঙ্গীহীন আবহমান...

Comments :0

Login to leave a comment