MUKTADHARA | BOOK | RAM KI DEBATA? | SUBINOY MISHRA | 8 SEPTEMBAR 2026 | 4th YEAR

মুক্তধারা | বই | রাম কি দেবতা ছিলেন? | সুবিনয় মিশ্র | ৮ সেপ্টম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  BOOK  RAM KI DEBATA  SUBINOY MISHRA  8 SEPTEMBAR 2026  4th YEAR

মুক্তধারা

বই 

রাম কি দেবতা ছিলেন?

সুবিনয় মিশ্র

৮ সেপ্টম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ


রামকথা হলো আর্যদের যাত্রাপথের কাহিনি। যে ইরান থেকে আর্যদের আগমন  সেখানে বারো রকমের রামকথা চালু আছে। মুখে মুখে প্রচলিত এই রামকথা  ভারতভূমিতে আরও নানারূপে ছড়িয়েছে। পরে আর্য ও অনার্যের সংঘাত ও মিলনের চূড়ান্ত পর্বে রামায়ণ লেখার কাজ শুরু হয়েছিল। তবে  বাঙালির কাছে বাল্মীকি রামায়ণের পরিবর্তে কৃত্তিবাসী রামায়ণই অধিক পরিচিত। রাম রাবনের সম্পর্ক নিয়েও একাধিক কথা ‌আছে। রামকথা বিশ্লেষণ করলে বোঝা যায় রাম একটি কাল্পনিক নায়ক চরিত্র। দেবতা নন। কৃষিপ্রধান দেশে  আর্য অনার্যের জমির অধিকার ও ব্যবহারের প্রশ্নটাই বিরোধের কারণ ছিল। তাকে নিয়েই গল্প। তাই স্থানভেদে রামকথা আলাদা আলাদা স্থানে আলাদা আলাদা রূপ পেয়েছে। তখন জাতিভেদ ছিল না। শূদ্রের ছেলেও বেদ পাঠ করে ব্রাহ্মণ হতে পারত। কিন্তু মনুস্মৃতি সেই পথ রোধ করে দাঁড়ালো। ফলে তার বিরুদ্ধে প্রতিবাদ হলো। গৌতম বুদ্ধ ও মহাবীরের আন্দোলন তারই ফসল। আজ  দেশটাকে যখন আবার মনুস্মৃতির অন্ধকারময় যুগে টেনে নামানোর চেষ্টা চলছে, তখন মানুষের মনে উত্থিত নানা জিজ্ঞাসার মীমাংসায় সাহায্য করবে এই বই।  
রাম কৃষি কথা
তন্ময় ভট্টাচার্য।সত্যার্থী প্রকাশনী। শহীদ দীনেশ সরণি, উত্তর দুর্গানগর, কলকাতা—৭০০ ০৬৫। ২০ টাকা।

Comments :0

Login to leave a comment