MUKTADHARA | ANAYKATHA | CIRCUS | MANISH DEB | 7 SEPTEMBER 2026 | 4th YEAR

মুক্তধারা | অন্যকথা | সার্কাস | মনীষ দেব | ৭ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  ANAYKATHA  CIRCUS  MANISH DEB  7 SEPTEMBER 2026  4th YEAR

মুক্তধারা

অন্যকথা 

সার্কাস

মনীষ দেব

৭ সেপ্টেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

    এবং সার্কাস — একটি মরণ বাচন খেলা।
    কিন্তু সার্কাস — নাকি বিনোদন!
    না সার্কাস — জীবন যুদ্ধকে ভুলে থাকার আশ্রয়।

     রাষ্ট্র এবং শাসকের সার্কাস চলছে — এক রিং মাস্টার বাঘ-সিংহর ঘেরাটোপে ঢুকে 'লাইটেনিং ল্যাশ' হাতে বলছে — এসব ককরোচ হ্যায়। তাই শুনে  বাঘ-সিংহরা গর্জে উঠলে। এক ছুটে রিং মাস্টার রিংয়ের বাইরে, আর জোকারের দল মালা পেরিয়ে বলছে আপ কিতনা দিমাগী হ্যায়, দিমাগীসে বাঁচ গ্যায়ে।

— দি গ্রেট ভ্যানিশ সার্কাস — ডি.এ. ভ্যানিশ — ২০০ ইউনিট ইলেট্রিসিটি ফ্রি ভ্যানিশ।

    তাই দেখে সার্কাসের মালিক রিংয়ে নেমে এসে বলছে — হাম সব দিমাগীকো খতম করেগা। সার্কাস তো হাম সব জোকারকা হ্যায় ইধার দিমাগী লোক ক্যায়সে আগ্যায়া?

— দি গ্রেট ভ্যানিশ সার্কাস — E 20 পেট্রল ১১৩ টাকা — ৯৪ হাজার স্কুল ভ্যানিশ। 
  
    এক জোকার আল্হাদিত হয়ে বলছে এমন আইন আনব যে বিনা বিচারেই তিনপুরুষ খতম।

— দি গ্রেট ভ্যানিশ সার্কাস — ভরসা আউট, ভয় ইন — চিনি ৭০ টাকা, সরিষার তেল ২০০ টাকা।

    অনুপ্রাণিত হয়ে সার্কাসের মহিলা জোকারের চিলচিৎকার — আমি সারা রাত তান্ডব করবো।  

— দি গ্রেট ভ্যানিশ সার্কাস — বিশ্ববিদ্যালয়ে গুন্ডামি ইন — শিক্ষা আউট।

   সার্কাসের ট্রাপিজ সুন্দরী এই সুযোগে মাটিতে নেমে এসে বলছে — দুধ ফুটপাতে ফোটাবে। মজা পেয়েছো?

— দি গ্রেট ভ্যানিশ সার্কাস —  ৪৫০ টাকার গদি গ্যারান্টির গ্যাস ভ্যানিশ — গ্যাস ৯৬৮ টাকা।

   সার্কাসে নবতম সংযোজন — দুর্গা পূজা, ওরা দুর্গাকে রিং এনে দাঁড়া করিয়েছে — এক জোকার বলছে দুর্গার বড় মাথা ছোটো হাত মানব না। আর একজন বলছে — দূর্গা মানুষের মতো হবে না। তবে কী ডাইনোসরের মতো হবে? আর এক অবাঙালি জোকার বলছে পুজায় মাছ-মাংস হবে না। তাই শুনে বাঙালি জোকার বলছে বনেদী কলকাতা তৈরীই হত না, অবাঙালিরা না এলে। সেরা জোকার বলছে — সরকারী টাকা পূজো সে গুড়ে বালি — সার্কাস জম-জমাট। 
— দি গ্রেট ভ্যানিশ সার্কাস — অন্নপূর্ণার ক্ষোভ ভ্যানিশ, কে অন্নপূর্ণা পাচ্ছে কে পাচ্ছি না কেউ জানে না। তৃণমূল ভ্যানিশ। অভয়ার বিচার ভ্যানিশ।

সব প্রতিশ্রুতি ভ্যানিশ —

প্রতিদিন নিত্য-নতুন সার্কাস!
                               সার্কাস!
                               সার্কাস!
                               সার্কাস!


 

Comments :0

Login to leave a comment