UNION BUDGET 2026

বলছি কিন্তু করছি না : শিক্ষা, স্বাস্থ্য, গ্রামোন্নয়ন বরাদ্দের থেকে কম খরচ

জাতীয়

বলেছেন খরচ করবেন কিন্তু করছেন না। নরেন্দ্র মোদীর সরকারের সেই রীতি স্পষ্ট বাজেটের নথিতে। সারের ক্ষেত্রে ২০২৫-২৬ অর্থবর্ষে ১ লক্ষ ৮৬ হাজার ৪৬০ কোটি খরচ হবে বলে অনুমান করেন সীতারামন, অথচ ২০২৬-২৭ অর্থবর্ষের জন্য বরাদ্দ করেছেন ১লক্ষ ৭০ হাজার ৭৮১ কোটি টাকা এই তুলনায় বরাদ্দ কমেছে প্রায় ১৬ হাজার কোটি টাকা। 
খাদ্যে চলতি অর্থবর্ষে ২ লক্ষ ২৮ হাজার ১৫৪ কোটি টাকা খরচ হবে বলে অনুমান করা হয়েছে বাজেটে অথচ বরাদ্দ প্রায় ১ হাজার কোটি টাকা কমিয়ে ২ লক্ষ ২৭ হাজার ৬২৯ কোটিতে বেধে রেখেছে সীতারামন। 
পেট্রোলিয়ামে ১৫ হাজার ১২১ কোটি টাকা খরচ হলেও বরাদ্দ ১২ হাজার ৮৫ কোটি টাকা। 


কৃষি এবং সংশ্লিষ্ট ক্ষেত্রে গতবার বরাদ্দ করেছিলেন ১ লক্ষ ৫৮ হাজার ৮৩৮ কোটি টাকা। কিন্তু খরচ করে উঠতে পারেননি। খরচ দেখানো হয়েছে ১ লক্ষ ৫১ হাজার ৮৫৩ কোটি টাকা। আগামী অর্থবর্ষের বরাদ্দ ১ লক্ষ ৬২ হাজার ৬৭১ কোটি টাকা। কিন্তু আদও কতটা খরচ হবে উঠছে সেই প্রশ্ন।
শিক্ষা ক্ষেত্রে ২০২৪-২৫ অর্তবর্ষে খরচ হয়েছিল ১ লক্ষ ১০ হাজার ৭৩৬ কোটি টাকা। ২০২৫-২৬ সালে বাজেট বরাদ্দ ছিল ১ লক্ষ ২৮ হাজার ৬৫০ কোটি টাকা। কিন্তু ১ লক্ষ ২১ হাজার ৯৪৯ কোটি টাকা খরচ হবে বলে অনুমান। স্কুলে শিক্ষক নেই, স্কুল উঠে যাচ্ছে কম্পোজিট গ্রান্টের টাকা নেই অথচ দেশের সরকার শিক্ষা ক্ষেত্রে বরাদ্দেরও ৯ হাজার কোটি টাকা কম খরচ করছে। আগামী অর্থবর্ষে শিক্ষা ক্ষেত্রে বরাদ্দ করেছেন ১ লক্ষ ৩৯ হাজার ২৫৯ কোটি টাকা। 
স্বাস্থ্য ক্ষেত্রে সেই ছবি দেখা যাচ্ছে। গত বাজেটে বরাদ্দ হয়েছিল ৯৮ হাজার ৩১১ কোটি টাকা। অথচ খরচ আটকে গিয়েছে ৯৪ হাজার ৬২৫ কোটি টাকায়। এমনিতেই বরাদ্দ অত্যন্ত কম। কিন্তু তারও চার হাজার কোটি টাকা খরচই করা হয়নি। এবার বাজেটে বরাদ্দ হয়েছে ১ লক্ষ ৪ হাজার ৫৯৯ কোটি টাকা। 
গ্রামোন্নয়নের ক্ষেত্রে আগের অধিবেশনেই ১০০ দিনের কাজ বাতিল করে বিকত শিত ভারত জি রাম জি আইন পাশ করেছে নরেন্দ্র মোদির সরকার। এমনিতেই কাজ চাইলে সরকার আগের আইনের মতো দিতে বাধ্য থাকছে না। মোবাইল অ্যাপ আধারের সঙ্গে মিল দেখা এমন না না কৌশলে দাবিদারের সংখ্যাই কমিয়ে দেওয়া হচ্ছে। সেই গ্রামোন্নয়নের ক্ষেত্রে গতবার বারদ্দ ছিল ২ লক্ষ ৬৫ হাজার ৮১৭ কোটি টাকা। অথচ খরচ হচ্ছে ২ লক্ষ ১২ হাজার ৭৫০ কোটি টাকা। ভারতের মতো দেশে গ্রামোন্নয়নে নরেন্দ্র মোদির সরকার প্রায় ৫৩ হাজার কোটি টাকা কম খরচ করেছে বরাদ্দের তুলনায়। এবার বারদ্দ হয়েছে ২ লক্ষ ৭৩ হাজার ১০৮ কোটি টাকা।

Comments :0

Login to leave a comment