MUKTADHARA | JOURNEY | BANGALIR EUROPNAMA | SUPRATIK BANIK | 22 AUGUST 2026 | 4th YEAR

মুক্তধারা | ভ্রমণ | বাঙালির ইউরোপনামা | সুপ্রতিক বণিক | ২৯ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  JOURNEY  BANGALIR EUROPNAMA  SUPRATIK BANIK  22 AUGUST 2026  4th YEAR

মুক্তধারা

ভ্রমণ 

বাঙালির ইউরোপনামা 

সুপ্রতিক বণিক

২৯ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

মধ্যবিত্ত বাঙালি পরিবারের আইটি তে কাজ করা ছেলে আমি।স্বপ্ন ছিল, সবার যেমন থাকে ইউরোপ যাব।সে যাবো , তো যাবতেই আটকে ছিল।বলতে পারেন যে অর্ধাঙ্গিনী কে নিয়েই জীবনের প্রথম বিদেশ যাত্রা বা প্রথম ইউরোপ যাত্রা করবো এটাই ভাবা ছিল।
তো যেমন ভাবা তেমনি কাজ – নাহ নাহ সত্যি নয় এটা। তার আগে বেশ কাঠখড় পোড়াতে হয়ছে ।যাওয়ার আগে শুরু হল research।বিভিন্ন ইউটিউব ভিডিও, ভ্লগ আর ব্লগ দুটোকেই মন দিয়ে স্টাডি করা।সাথে রয়েছে বিভিন্ন কৃত্রিম বুদ্ধিমত্তার সাহায্য নেওয়া।
প্রথমে ইচ্ছা ছিল রোমান সভ্যতার ঘ্রাণ নেব, কিন্তু পড়াশুনো করতে গিয়ে দেখলাম আমাদের নির্ধারিত দিনসংখ্যা আর ইতালি দর্শনের জন্য প্রয়োজনীয় দিনের সংখ্যা চেষ্টা করেও কাছাকাছি আনতে পারছি না।শেষে চলে গেলাম এক ভ্রমন মেলায় , অনুষ্ঠিত হচ্ছিল নেতাজি ইনডোর স্টেডিয়াম এ।
এ এক আজব অভিজ্ঞতা ।এতো ঘোরার জায়গা যে আমাদের দেশ এ, এমনকি আমাদের রাজ্যে বা তার আশেপাশেই আছে এখানে না গেলে বুঝতাম না। সত্যি বলতে কি আমি ফোটোগ্রাফার হওয়ার সুবাদে হোক বা নিছক ঘোরার জন্যই, ভারত বা বাংলার বেশ কিছু জায়গা বা বলা চলে বেশ কিছু অখ্যাত জায়গাও  ঘুরেছি।
যাইহোক, ফিরে আসি যে ইউরোপের জায়গা নির্ধারণ করার পদ্ধতি তে। ইটালি তে গেলে যেতেই হত রোম, ভ্যাটিকান, ভেনিস, আমালফি কোস্ট – এইসব।এবার ভ্যাটিকান এ ২০২৫ এর ডিসেম্বর এ অনুষ্ঠিত হচ্ছিল যীশুর জন্মদিন, কিন্তু সেটা তো প্রতিবারই হয় এ আর নতুন কি ! নতুন হল চতুর্দশ লিও ৮ মে,২০২৫  এ পোপ হওয়ার পর এটাই হতো প্রথম বড়দিন।কাজেই ইউরোপ জুড়ে শুধু নয় ,সমগ্র খ্রিস্টান সমাজের সমাগম হলেও অবাক হওয়ার কিছু থাকে না। লোক সমাগমে আপত্তি ছিল না কিন্তু প্রথম বিদেশ যাত্রায় একটু কম সংখ্যক ইউরোপীও দের মাঝে নিজেদের আত্মবিশ্বাসটা বেশী পাবো মনে হল আর কি!
সে না হয় হলো - সেটা বাদ দিয়েও তো ঘুরে আসা যেত সাধের ইটালি -এটাই প্রশ্ন তো ? জানি জানি । এবার আসি আমালফি কোস্ট এর ব্যাপারটায়। তিরেনিয়ান সাগর এর এই উপকূলবর্তী শহরে শীতকালে যারপরনাই শৈত্যপ্রবাহ পরিবেশ একেবারে কাঁপিয়ে তোলে।ওই সময় ওখানকার স্থানীয় মানুষরাই স্থানান্তরিত হয়ে অন্য দিকে চলে যায় কাজেই খুব একটা সুখকর বা বলা চলে মনোরম পরিবেশ পেতাম না।  
ইটালি বরখাস্ত করা হল।ওহ বলাই হয়নি আমাদের  যাত্রার তারিখ ছিল ৩ ডিসেম্বর,২০২৫। কাজেই শীতের মাত্রাটা সেই সময় ইউরোপ এ কি হতে পারে ভেবেই দেখুন। 
কিন্তু ইউরোপ যাওয়ার ইচ্ছা তুঙ্গে , আর আমরা ভারতীয় কর ব্যবস্থার মাঝের স্তরের লোক বলে খরচের কথা তো মাথায় রাখতেই হয়।ভাবনাচিন্তা করে আর মেলায় আসা বিভিন্ন স্টল গুলোর সাথে কথা বলে সিদ্ধান্ত নিলাম যে পূর্ব-ইউরোপ ই একমাত্র অংশ যেখানে আমাদের প্রায় সব কটা উদ্দেশ্য সাধন হচ্ছিল।
শুরু হল কোটেশন নেওয়া বিভিন্ন জায়গা থেকে , কারণ একটাই ; আমরা প্রথমবারের ইউরোপ যাত্রী।ফাইনালি আমরা তিনটে দেশ কে মাছের চোখ করে পুরোদস্তুর ভ্রমণসূচী বানাবো আর হল ও তাই।ঠিক হল যাব অস্ট্রিয়া ,হাঙ্গেরি আর চেক যুক্তরাষ্ট্র। তবে হ্যাঁ, খালি দেশ এর নাম বললে একদমই আধা তথ্য দেওয়া হয়।
জানতে হবে শহরগুলো ।
জানতে হবে যে কবে কোথায় গেলাম আর এই ঠাণ্ডা কেমন করে উপভোগ করলাম আমরা!!
কাজেই শহর গুলো যদি জানার ইচ্ছে আপনাদের থাকে , তাহলে পরের অংশ পর্যন্ত অপেক্ষা করার পরীক্ষা দিন বরং।
আসছি আরও তথ্য নিয়ে এতিহাদ এয়ারওয়েজ-এ প্রথম যাত্রার অভিজ্ঞতা নিয়ে ।

 

Comments :0

Login to leave a comment