আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় কুনার প্রদেশে একটি স্কুলের পাশে ঘটে যাওয়া বিস্ফোরণে অন্তত ৭ পড়ুয়ার মৃত্যু হয়েছে। ঘটনায় ৯৭ জন আহত হয়েছে সংবাদ সংস্থার খবরে জানা গেছে। শনিবার সকাল ১০টা নাদাগ পূর্ব আফগানিস্তানের কুনার প্রদেশের রাজধানী আসাদাবাদের সের এলাকার একটি মাধ্যমিক বিদ্যালয়ে বিস্ফোরণ ঘটে। ঘটনায় সাতজন ছাত্র নিহত হয়েছে এবং ৯৭ জন আহত হয়েছে।
তালিবান স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে জানানো হয়েছে বিস্ফোরণটি বিদ্যালয় সংলগ্ন একটি গোডাউনে ঘটেছে। সেখানে খনি সংস্থাগুলোর জন্য মজুত রাখা বিস্ফোরক বিস্ফোরিত হয়। প্রাথমিক তদন্তে ইঙ্গিত পাওয়া গেছে, অসতর্কভাবে মজুত রাখার ফল এই বিস্ফোরণ। খনির কাজ এবং আশেপাশের পাহাড় থেকে পাথর সরানোর জন্য মজুত করা হয়েছিল বিস্ফোরকগুলো। বিস্ফোরণে বিদ্যালয় ভবন ও কয়েকটি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। আহতদের আসাদাবাদের প্রাদেশিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তাদের মধ্যে কয়েকজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন। অনেককে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হয়েছে। ঘটনাস্থলে তদন্তকারী দল পাঠিয়েছে প্রশাসন। কুনার প্রদেশ পাকিস্তানের সীমান্তবর্তী এলাকা, সেখানে খনির কাজ একটি সাধারণ ঘটনা। এই বিস্ফোরকগুলো কুনারকে নুরিস্তান প্রদেশের সাথে সংযোগকারী রাস্তা নির্মাণেও ব্যবহার করা হয়েছিল।
Afghanistan Blast
আফগানিস্তানে স্কুলে বিস্ফোরণে মৃত ৭ পড়ুয়া, জখম ৯৭
×
Comments :0