Chakdaha

চাকদহে বিজেপি নেতার বাড়ির সামনে জোড়াবোমা উদ্ধারে চাঞ্চল্য

জেলা

ছবি প্রতীকী।

চাকদায় বিজেপি এসসি মোর্চার রাজ্য সভাপতি বিশ্বজিৎ বিশ্বাসের বাড়ির সামনে থেকে দুটি তাজা বোমা উদ্ধার হয়। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ এসে বোমা দুটি উদ্ধার করে নিয়ে যাব। সেখানে কে বা কারা বোমা রেখে এল তা নিয়ে তদন্ত শুরু হয়েছে। 
শুক্রবার রাতে চাকদায় বিজেপি এসসি মোর্চার রাজ্য সভাপতি বিশ্বজিৎ বিশ্বাসের বাড়ির সামনে গন্ডগোল শুরু হয়। তিনি বাড়ির বাইরে বেরিয়ে গন্ডগোল থামিয়ে দেন। তারপর বিশ্বজিৎ বিশ্বাস তাঁর বাড়ির মূল গেটের সামনে দুটো বোমা দেখতে পান। সঙ্গে সঙ্গে ঘটনার বিষয়টি চাকদহ থানায় ফোন করে জানান। চাকদহ থানার পুলিশ ঘটনাস্থলে এসে বোম দুটিকে উদ্ধার করে থানায় নিয়ে যান। ঘটনার তদন্ত শুরু করেছে চাকদহ থানার পুলিশ।
চাকদহ পুলিশ সূ্ত্রে জানা গেছে শুক্রবার রাতেই আগ্নেয়াস্ত্র-সহ কার্তুজ সহ চারজন গ্রেপ্তার হয়েছে। ধৃতদের নাম সৈনিক চৌধুরী, সাইদুল মণ্ডল, অমৃত সরকার এবং যুগল দত্ত। তাঁরা চাকদহ থানার রাজারমাঠ ডাকঘরের অন্তর্গত ঘোড়ামারা এলাকার বাসিন্দা। গোপন সূত্রে খবর পেয়ে তল্লাশি চালায় চাকদহ থানার পুলিশ। ধৃতদের কাছ থেকে একটি একনলা পাইপগান, ৩০৩টি কার্তুজ, ব্লেড ও হাতুড়ি বাজেয়াপ্ত করা হয়েছে।

Comments :0

Login to leave a comment