রাজ্যজুড়ে যখন বিভেদের বিষ ছড়াচ্ছে একদল মানুষ তখনই সারা ভারত কৃষক সভা কোচবিহার জেলা কমিটি জেলা জুড়ে নবান্ন উৎসবের ডাক দিয়েছে। সংগঠনের জেলা সম্পাদক আকিক হাসান শনিবার জানিয়েছেন, আমাদের হিন্দু-মুসলমানের যে সহবস্থানের পরম্পরা আবহমানকাল ধরে চলছে সেই ধারাকে ধরে রাখতেই গ্রামে গ্রামে নতুন ধান ওঠার পর কৃষকের বাড়িতে নবান্ন পালনের জন্য প্রতিবেশীদের ডেকে সমবেত হয়ে খাওয়া-দাওয়া, গান, গল্প আড্ডার আয়োজন শুরু হয়েছে। তাঁর কথায়,‘‘আমাদের ঐতিহ্য ও সংস্কৃতিকে বাঁচাতে নবান্ন উৎসব শুরু হয়েছে ব্লকে ব্লকে কৃষকের দাওয়ায়।’’ নবান্ন উৎসবকে সফল করতে এবার জেলার বিশিষ্ট ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী মুস্তাক হোসেন গান বেঁধে তুলে দিলেন কৃষক সভার জেলা নেতৃত্বের কাছে।
গানের কথায়, ‘‘ওরে ধান পাকিল রে,/নয়া ধানের চাল/,পড়শি সগায় দৌড়ি আইসো নয়া চাইলের /ভাত রান্দিমো রে/......।’’ সারা ভারত কৃষকসভার কোচবিহার জেলা কমিটির কার্যালয়ে সেই ভাওয়াইয়া গান রিলিজ করলেন, কৃষক সভার প্রবীণ নেতৃত্ব অনন্ত রায়, আকিক হাসান, মকসেদুল ইসলাম, খগেন বর্মন ও অন্যান্য নেতৃত্ব।
Nabanna Festival
নবান্ন উৎসবের গান বাঁধলেন ভাওয়াইয়া সঙ্গীত শিল্পী মুস্তাক হোসেন
নবান্নের ভাওয়াইয়া গান রিলিজ অনুষ্ঠানে কৃষকসভার জেলা নেতৃত্ব।
×
Comments :0