সমান দ্বায়িত্ব নিয়ে পড়াচ্ছেন কলেজে কিন্তু বেতনে গুরুতর বৈষম্যের স্বীকার হতে হবে কেন। সম্মানজনক ও স্থায়ী বেতন কাঠামোর দাবিতে এই প্রশ্ন তুললো বেঙ্গল এলিজেবল কলজে এন্ড ইউনিভার্সিটি টিচার এসোসিয়েশন(বিইসিইউটি)। শনিবার, ২৮ নভেম্বর, সাংবাদিক সম্মেলন করেন তাঁরা।
সংগঠন জানিয়েছে, স্টেট আডেড কলেজ টিচার বা এসএসিটি- ১ গোষ্ঠীতে তিন ধরণের শিক্ষক রয়েছেন। চুক্তিভিত্তিক পূর্ণ সময়ের শিক্ষক, আংশিক সময়ের শিক্ষক, ইউজিসি যোগ্যতা সম্পন্ন অতিথি শিক্ষক। এই সংগঠনের অভিযোগ, প্রথম দুই অংশের কলেজ শিক্ষকরা ২০১০ -র আগে থেকে কর্মরত। কিন্তু সব অংশেরই আর্থিক বঞ্চনা রয়েছে। তাঁদের অনেকেই পিএইচডি ডিগ্রি ধরি নেট ও সেট যোগ্যতা সম্পন্ন। ১৫, ২০ এমনকি ২৫ বছর কাজ করেও বেতন প্রত্যাশিত স্তরের চেয়ে অনেক কম।
সংগঠনের প্রধান দাবি, এই শিক্ষকদের 'রোপা'-র আওতায় আনতে হবে। অভিজ্ঞতার নিরিখে বেতন নির্দিষ্ট করতে হবে। প্রফিডেন্ড ফান্ড ও গ্র্যাচুরিটির ব্যবস্থা করতে হবে। অবসর ও বয়সের সীমা ৬০ থেকে বাড়িয়ে ৬৫ করতে হবে।
বিইসিইউটিএ-র সভাপতি ডঃ চন্দন করণ, সম্পাদক ডঃ নীলোৎপল জানা সহ নেতৃবৃন্দ এই দাবি তুলেছেন।
BECUTA
সমান দ্বায়িত্ব নিয়ে পড়িয়েও বেতনে বৈষম্যে কেন? প্রশ্ন বিইসিইউটিএ'র
×
Comments :0