NATUNPATA | PARBAN 1433 | NATUN ALO | The students of Kharsarai school in Kolkata | KRISHNU BHATTACHARJEE | 28 NOVEMBER 2026 | 4th YEAR

নতুনপাতা | পার্বণ ১৪৩৩ | নতুন আলো | কলকাতায় খড়সরাই ইস্কুলের ছাত্র ছাত্রীরা | কৃশানু ভট্টাচার্য্য | ২৮ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

NATUNPATA  PARBAN 1433  NATUN ALO  The students of Kharsarai school in Kolkata  KRISHNU BHATTACHARJEE  28 NOVEMBER 2026  4th YEAR

নতুনপাতা

পার্বণ ১৪৩৩ | নতুন আলো

কলকাতায় খড়সরাই ইস্কুলের ছাত্র ছাত্রীরা : কৃশানু ভট্টাচার্য্য 

২৮ নভেম্বর ২০২৬ - ৪র্থ বর্ষ  
 

হুগলি খড়সরাই ইস্কুলের ছাত্র ছাত্রীদের শিক্ষামূলক ভ্রমণ। কলকাতাতে খড়সরাই এর শিশুকিশোর, সঙ্গে তাদের শিক্ষক। হুগলি জেলার বেগমপুর। সেখানকার খড়সরাই গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র ছাত্রী দিয়া, বিহু, সম্পূর্ণা, নৈরিতারা। রাস পূর্ণিমার দিনে  বাসে করে ওদের শিক্ষক শিক্ষিকাদের সঙ্গে ওরা এসেছিল কলকাতায়। ওরা ৪৫ জন সেদিন সারাদিন ঘুরেছে এই মহানগরের বিভিন্ন দ্রষ্টব্য স্থানে। বিড়লা প্লানেটোরিয়ামে দেখেছে, জেনেছে মহাকাশের রহস্যময় জগৎ। সৌরজগৎ থেকে আকাশগঙ্গার প্রদর্শনী দেখতে দেখতে ওরা পৌঁছে গিয়েছিল মহাবিশ্বের দুনিয়ায়।
ভিক্টোরিয়া মেমোরিয়ালের দেওয়ালে দেওয়ালে ইতিহাসের জীবন্ত উপস্থাপন ওদের মুগ্ধ করেছে। কেমন ছিল পরাধীন ভারত, কি ভাবে স্বাধীনতা এলো এ দেশে তার বিস্তারিত বিবরণ ওরা এখনো জানতে পারে নি। কিন্তু ইতিহাসের অমূল্য সব নিদর্শন চোখের সামনে দেখে বইয়ের পাঠের আগেই ওদের পরিচয় হয়ে গেল। দুপুরে সেন্ট পল ক্যাথিড্রাল এ দুপুরের খাবার ব্যবস্থা ছিল। সন্ধ্যায় ছিল ভিক্টোরিয়া মেমোরিয়ালের লাইট এন্ড সাউন্ড শো। নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনের উপর সেই চোখ ধাঁধানো প্রদর্শনীর পর ঘরে ফেরা। সেই সঙ্গে সঙ্গে আবার ফিরে আসার স্বপ্ন দেখা।
অবৈতনিক সরকারি প্রাথমিক শিক্ষা ব্যবস্থার মান এবং সীমাবদ্ধতা নিয়ে যাদের নানা অভিযোগ, খড়সরাই প্রাথমিক বিদ্যালয়ের মতো অন্য প্রতিষ্ঠান এ ধরনের উদ্যোগ নিলে তাদের হয়ত পিছু হটতে হবে। সারাদিন ছাত্র ছাত্রীদের নিয়ে একটা দারুন দায়িত্ব পালন করে অতনু স্যারদের মত শিক্ষক শিক্ষিকারা নিঃসন্দেহে একটা নিদর্শন স্হাপন করলেন।

 

Comments :0

Login to leave a comment