কল্যাণী রোডের তেঘরিয়া মোড়ে ইট বোঝাই লরি উলটে যুবকের মৃত্যু। ঘটনাকে কেন্দ্র করে শনিবার দুপুরে উত্তপ্ত হয়ে ওঠে এলাকা। রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পরিস্থিতি সামাল দিতে গিয়ে পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের ধস্তাধস্তিও হয়। পরে এলাকায় বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়। বিক্ষোভকারীদের দাবি পুলিশ ধাওয়া করায় পালাতে গিয়ে লরি উলটে সাইফুল নামে ওই যুবকের মৃত্যু হয়েছে।
স্থানীয় প্রতক্ষদর্শীরা জানিয়েছেন এদিন দুপুরে নিমতা এলাকায় কল্যাণী এক্সপ্রেসওয়ে দিয়ে দ্রুত গতিতে একটি ইট বোঝাই লরি যাচ্ছিল। তেঘরিয়া মোড়ের কাছে লরিটি আচমকা উলটে গিয়ে ইট চাপা পড়ে অনুমানিক ২০ বছর বয়সী এক যুবকের মৃত্যু হয়। ঘটনায় এক পথচারী আহত হয়েছেন।
স্থানীয়দের অভিযোগ, ইটবোঝাই লরিটিকে পুলিশ লেখা একটি গাড়ি তাড়া করেছিল। তাড়া খেয়ে দ্রুত পালাতে গিয়েই নিয়ন্ত্রণ হারিয়ে একটি আন্ডারপাসে ঢুকে উল্টে যায় ইট বোঝাই লরিটি। রাস্তার পাশে দাঁড়ানো এক যুবক ইটের স্তূপের নীচে চাপা পড়েন। স্থানীয়রাই উদ্ধার করেন ওই যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে আসে ঘোলা থানার পুলিশ। ক্রেন এনে উলটে যাওয়া লরিটি সরিয়ে দিলে স্থানীয়রা ইটের নিচে চাপা পড়ে যাওয়া যুবককে উদ্ধার করে। এরপর স্থানীয়রা কল্যাণী রোড অবরোধ করে। কল্যাণী রোডের মুড়াগাছা থেকে এমবি রোড যাওয়ার লেন স্থানীয় লোকজন অবরোধ করে রাখে। স্থানীয়দের অভিযোগ, টাকা নেওয়ার জন্য তাড়া করেছিল পুলিশের গাড়ি। ইটবোঝাই লরিটি প্রচণ্ড গতিতে যাচ্ছিল। নিয়ন্ত্রণ হারিয়ে চায়ের দোকানে চা খাওয়া ওই যুবককে ধাক্কা মারে লরিটি। লরি থেকে ইট রাস্তায় ছড়িয়ে পড়ে। ইটের স্তূপের নীচে চাপা পড়ে মৃত্যু হয় যুবকের।
Nimta Accident
কল্যাণী রোডে ইট বোঝাই লরি উলটে যুবকের মৃত্যু
×
Comments :0