দিঘা বেড়াতে আসার পথে দুর্ঘটনাযট কবলো পড়লো পর্যটকে'র গাড়ি। পথচারী সাইকেল আরোহী এক মহিলাকে ধাক্কা মেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে থাকা হোটেলে ঢুকে পড়ে গাড়িটি। এই ঘটনার জোরে মৃত্যু হয় সাইকেল আরোহী মহিলার। আহত হয়েছেন পর্যটক গাড়িতে থাকা পাঁচ জন। দুর্ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার প্রবেশদ্বার কোলাঘাট থানার মেছেদা সংলগ্ন এলাকায়। সূত্রের খবর এই ঘটনায় সাইকেল আরোহী মহিলার মৃত্যু হয় ঘটনাস্থলে। মৃত মহিলা কোলাঘাট থানার চিমুটিয়া গ্রামের বাসিন্দা নিরুপমা কোলে(৪৮)। কোলাঘাট তাপবিদ্যুৎ কেন্দ্রে কাজের উদ্দেশ্যের সাইকেলে করে রওনা দিয়েছিল নিরুপমা। আচমকাই পর্যটক এর গাড়ি ধাক্কা মারে। সাইকেলসহ ছিটকে পড়ে যায় রাস্তার ধারে। মৃত্যু হয় পথচারী মহিলার। গুরুতর জখম হয়েছেন প্রাইভেট গাড়ির পাঁচজন। স্থানীয়রা আহত পর্যটকদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে আসে কোলাঘাট থানার পুলিশ। গাড়ির ভিতর থেকে মদের বোতল উদ্ধার হয়েছে বলে জানাগেছে। গাড়ির চালক মদ্যপ অবস্থায় ছিল কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। কিভাবে দুর্ঘটনা তা খতিয়ে দেখছে পুলিশ। মৃত মহিলার দেহ ময়নাতদন্তের জন্য তমলুকের তাম্রলিপ্ত মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করে আটক করা হয়েছে। সবকিছুই পুলিশ তদন্ত করে দেখছে।
Accident in Mecheda
দিঘায় দুর্ঘটনার কবলে পর্যটকে’র গাড়ি, মৃত ১, জখম ৫
×
Comments :0