Delhi Fire

দিল্লির বিশ্বাস নগরে অগ্নিকাণ্ডে নিহত ৪

জাতীয়

পূর্ব দিল্লির বিশ্বাস নগর এলাকার একটি বাড়িতে ভয়াবহ অগ্নিকাণ্ডে চারজনের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও ২ জন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। রবিবার ভোররাতে ঘটনাটি ঘটেছে শাহদারা জেলার ফারশ বাজার থানা এলাকায় একটি মলের কাছে, ১১ নম্বর বিশ্বাস নগরে। আগুন লাগার খবর পেয়ে দমকলের ৪টি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছায়। দমকলকর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। দমকলের আধিকারিকরা জানিয়েছেন, রবিবার ভোর ৪টে ১৫ মিনিট নাগাদ বাড়িটির নিচতলায় আগুন লাগে। সেখানে একটি ই-রিকশা চার্জিং স্টেশন চালু ছিল। একটি স্ফুলিঙ্গ থেকে আগুনের সূত্রপাত হয়। দ্রুত তা পুরো বাড়িটিতে ছড়িয়ে পড়ে। আগুন লাগার সময় বাড়িটিতে ছয়জন ঘুমিয়ে ছিলেন। এই অগ্নিকাণ্ডে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।   স্থানীয়রা পুলিশ ও দমকলে খবর দেয়। খবর পেয়ে দিল্লি ফায়ার সার্ভিস ঘটনাস্থলে চারটি ইঞ্জিন পাঠায়। ভোর ৫টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে আনা হয়। অগ্নিকাণ্ডে চারজন নিহত ও দুজন আহত হয়েছেন। প্রাথমিক তদন্তে দমকলের অনুমান  ই-রিকশা চার্জিং পয়েন্টে শর্ট সার্কিটের কারণে এই অগ্নিকাণ্ড ঘটেছে। ক্ষতিগ্রস্ত সবাই দোতলায় ঘুমিয়ে ছিলেন। চারজন নিহত এবং দুজন অগ্নিদগ্ধ হয়েছেন। দমকলকর্মীরা বাড়ির ভেতরে আটকে পড়া ছয়জনকেই উদ্ধার করেন। তাঁদের দ্রুত হেগড়েওয়ার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা চারজনকে মৃত ঘোষণা করেন। বাকি দুজনকে হাসপাতালে ভর্তি। ঘটনা প্রসঙ্গে ডিসিপি রাজেন্দ্র প্রসাদ মীনা জানান, ঘটনাস্থলেই চারজনের মৃত্যু হয়। বাকি দুজন আহতকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। তাঁদের অবস্থা স্থিতিশীল। পুলিশ জানিয়েছে নিহতদের নাম মহেন্দ্র,  ঠাকুর, অশোক এবং সাধু। সকলেই শাহজাহানপুরের বাসিন্দা ছিলেন।

Comments :0

Login to leave a comment