Jharkhand Accident

ঝাড়খণ্ডের রামগড়ে পথ দুর্ঘটনায় নিহত ১৩

জাতীয়

রবিবার ভোরে ঝাড়খণ্ডের রামগড় জেলায় রাঁচি-পাটনা জাতীয় মহাসড়কে দুর্ঘটনায় ১৩ জনের মৃত্যু হয়েছে। তাঁরা রাজরাপ্পা মন্দিরে পূজা দিতে যাচ্ছিলেন। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে স্থানীয় প্রশাসন ও উদ্ধারকারী দল। পুলিশ জানিয়েছে,  রবিবার ঝাড়খণ্ডের রামগড় জেলায় দ্রুতগামী একটি এসইউভি  গাড়ি ভারী একটি গাড়িকে ধাক্কা দিলে এই দুর্ঘটনা ঘটে। নিহতদের মধ্যে পাঁচজন মহিলা দুজন শিশু রয়েছে। এছাড়া আরও একজন আহত হয়েছেন। সকলেই বিহারের নালন্দা জেলার জেলার জাংঘারো গ্রামের বাসিন্দা ছিলেন। ঊর্ধ্বতন পুলিশের আধিকারিক সংবাদ মাধ্যমকে জানান, দুর্ঘটনাটি রাত ২টা নাগাদ রাঁচি-পাটনা মহাসড়কে কুজ্জু এলাকার পাইনকি গ্রামের কাছে ঘটে। জানা গেছে, মোট ১৪ জন একটি স্করপিও গাড়িতে করে ঝাড়খণ্ডের রাজরাপ্পা মন্দিরে যাচ্ছিলেন। রামগড় জেলার পাঙ্কি এলাকার কাছে তাদের গাড়িটির সঙ্গে অন্য একটি গাড়ির সংঘর্ষ হয়।
রামগড়ের এসডিপিও অলোক রঞ্জন সংবাদ সংস্থাকে জানিয়েছেন, ‘‘একটি এসইউভি গাড়ির সঙ্গে অন্য একটি ভাড়ী গাড়ির সঙ্গে ধাক্কা লাগে। সংঘর্ষ গুরুতর ছিল এবং গাড়িটি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। মোট ১৩ জনের মৃত্যু হয়েছে। একজন আহত হয়েছেন। আহতদের চিকিৎসার জন্য রামগড় সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। সকলেই বিহারের নালন্দা জেলার বাসিন্দা। ঘটনাস্থল থেকে উদ্ধার হওয়া নথি ও আধার কার্ডের মাধ্যমে কয়েকজন চিহ্নিত করা হয়েছে। ঘাতক গাড়িটিকে খোঁজ করার চেষ্টা করছি। পুলিশ দুর্ঘটনার তদন্ত করছে।
দুর্ঘটনায় শোক প্রকাশ করেছে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ঝাড়খণ্ডের রাজ্যপাল সন্তোষ কুমার গঙ্গওয়ার, মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং বিহারের উপ-মুখ্যমন্ত্রী সম্রাট চৌধুরী। মৃত ১৩ জনের প্রত্যেকের নিকটাত্মীয়কে ২ লক্ষ টাকা করে অনুদান দেওয়ার কথা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী।

Comments :0

Login to leave a comment