বাজার কমিটির নামে গেরুয়া বাহিনীর তাণ্ডবের অভিযোগে তীব্র ক্ষোভ ছড়ালো দাসপুরের গৌরাতে। অভিযোগ, ভ্রাম্যমান ঠেলা গাড়িতে খাবারের দোকান বসতে গেলে দিতে হবে ১০ হাজার টাকার শর্ত দেওয়া হয়েছে। পাশাপাশি দোকানদার দম্পতির স্ত্রীকে সময় দিতে হবে। প্রতিবাদ করায় দোকান বন্ধ করার হুমকি দেওয়া হয়। দম্পতির উপর চড়াও হয়ে চলে মারধর।
এই দুষ্কৃতীবাহিনীর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ তুলেছে দম্পতি। কিন্তু তারপরও দাসপুর থানার পুলিশ অভিযোগ নিতে অস্বীকার করেছে।
সরকার পরিবর্তনের পর বাজার কমিটির দখল নিয়েছে নতুন কমিটি। পুলিশ প্রশাসন অভিযোগ নেয় না কারণ দুষ্কৃতীরা শাসক দলের মদতপুষ্ট।
অসহায় দম্পতি এমন ঘটনার প্রতিকার চেয়ে জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানার দরবারে অভিযোগ দায়ের করেছে। মোবাইল ফোন কেড়ে নিয়ে আছড়ে ভেঙে দেওয়ার ঘটনারও উল্লেখ করেছেন।
দাসপুরের গৌরাতে সড়ক রাস্তার ধারে ফুটপাত ছেড়ে এক স্থায়ী দোকানদারের অনুমতি নিয়েই তার দোকানের সামনের এক পাশে আজ দেড় বছর ধরে বাড়ি থেকে খাবার তৈরি করে এনে বিক্রি করতেন এই দম্পতি। এর জন্য বাজার কমিটিকে প্রতিমাসে এক হাজার টাকা দিতে হয়। দিতে হতো আরো মাঝে মাঝে ‘উন্নয়ন ফি‘ বাবদ ৫০০ টাকা। বাজার কমিটির নামে নানান পুজোয় একাধিক চাঁদা, ৪০০- হাজার টাকা।
এর আগে খাবার বিক্রি করার জন্য বাজার কমিটিকে দেড় বছর আগে ১০ হাজার টাকা দিতে হয়েছে সিকিউরিটি মানি হিসাবে। এখন আবারেও নতুন কমিটির আবদার, ১০ হাজার টাকা দিতে হবে। পাশাপাশি মহিলাকে কুপ্রস্তাব।
বাজারের অন্যান্য দোকানদাররা বলেছেন, কম টাকায় ভালো খাবার দেওয়ায় দোকানটি ভালো চলতো। সেখানেই হুজ্জুতি হয়েছে। পুলিশ এসে কোনোক্রমে তাদের উদ্ধার করে নিয়ে যায়,ভেঙেছে সেই ভ্রাম্যমান খাবারের দোকান। দাসপুর থানার গৌরা কালীবাজারে এই বিক্রেতা দম্পতি চন্দ্রকোনা থানার ঝাঁকরা এলাকার বুদ্ধদেব রুইদাস এবং তার স্ত্রী লক্ষী শাসমল রুইদাসের এই দোকান। মারধর দোকান ভাঙচুর, মোবাইল ভেঙে দেওয়া শ্লীলতাহানিতেও থামেনি কমিটির দাদারা। তাদেরকে জাতপাত তুলে গালাগালি করা হয়। রুইদাস ছোটো জাত বলেও গালিগালাজ দেওয়া হয়।
অভিযোগে বলা হয়েছে যে উদয়ন হাজরা নামে বিজেপি আশ্রিত একজন গলা টিপে খুন করার চেষ্টা করে। আরেকজন, গোপাল দোলই তলপেটে সজোরে লাথি মারতে থাকে। তপন মাইতি নামে এক দুষ্কৃতী মহিলার শ্লীলতাহানি করে। পোশাক খোলার চেষ্টা করে।
ঘটনায় লোকজন জড়ো হয়ে গেলে অভিযুক্তরা পালিয়ে যায়। তবে হুমকি দেয় ধর্ষণের। বিক্রেতাকে খুনের হুমকি দেয়।
দম্পতি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। অভিযোগ তাঁরা তপশিল জাতিভুক্ত 'মুচি' সম্প্রদায়ের বলে দোকান বন্ধ করার অজুহাত খাড়া করা হয়েছে।
Daspur Torture BJP
বিক্রেতা দম্পতিকে মারধর, শ্লীলতাহানি, জাত তুলে গালাগালি চলল দাসপুরে
দল বেইধে হুজ্জুতি। টাকার রসিদের ছবি।
×
Comments :0