বিরোধীদের সমর্থনে পাশ হয়ে গিয়েছে মহিলা সংরক্ষণ বিল। নির্বাচনী ফয়দার আশায় সংরক্ষণের সঙ্গে ডিলিমিটেশনের শর্ত জুড়েছে তাঁরই সরকার। আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই ফের ‘নারী শক্তি বিরোধী’ বলে বিরোধীদের দাগিয়ে দিতেও নামলেন।
সংসদে ডিলিমিটেশন বিল পেশের আগের দিন, রবিবার, ২৯ নভেম্বর, এমনই অভিযোগ তুললেন নরেন্দ্র মোদী। তিনি বললেন, জাতীয় স্বার্থের থেকে পার্টির স্বার্থ বেশি দেখছে বিরোধী দলগুলি। ভিডিও বার্তায় তিনি বলেন, জাতীয়ও স্বার্থের থেকে বেশি পার্টির স্বার্থকে প্রাধান্য দিলে নারীদের ক্ষমতায়নই ভুগবে। সেইসঙ্গে, মহিলাদের সংরক্ষণের বিষয়ে বিজেপি- এনডিএ'র দ্বায়বদ্ধতার কথাও এদিন আরও একবার মনে করিয়েছেন মোদী।
তিনি বলেন, 'নারী শক্তিকে অংশগ্রহণ করানোর জন্য বহু বছর ধরেই সংগ্রাম চলছে। কয়েকবছর ধরে আমিও এই বিষয়টির জন্য চেষ্টা করছি। তবে নারীর ক্ষমতায়নে বিজেপি-এনডিএ'র শপথ অক্ষুণ্ণ রয়েছে।'
উল্লেখ্য, ২০২৩ সালে সংসদে মহিলাদের দুই তৃতীয়াংশ সংসদে আসন সংরক্ষণ বিলে সমর্থন জানান বিরোধীরা। বরং, ২০২৪’র লোকসভা ভোটেই মহিলাদের আসন সংরক্ষণ চালুর দাবি তোলে কংগ্রেস, বামপন্থী সহ ‘ইন্ডিয়া’ ব্লক। ‘নারী শক্তি অধিনিয়ম বিল’ পাশ হলেও প্রয়োগ আটকে রাখেন নরেন্দ্র মোদী সরকারই। সে সময়েই বিল থেকে ডিলিমেটশনের শর্ত হটাতে বলেন বিরোধীরা।
মোদী সরকার যদিও মহিলা সংরক্ষণ দেখিয়ে ডিলিমেটশনের জন্য বিল পেশ করে জুলাইয়ে। কিন্তু বিরোধীরা এক জায়গায় থাকায় দুই তৃতীয়াংশ গরিষ্ঠতা লোকসভায় আটকে যায়। সেই বয়ানেই খানিক বদল করে পেশ করা হচ্ছে সোমবার।
বামপন্থীরা স্পষ্ট বলছেন যে আসল উদ্দেশ্য বিজেপি’র আসন নিশ্চিত করার মতো বিভিন্ন কেন্দ্রের সীমানা বদলানো। আসামে তেমনই হয়েছে, জম্মু ও কাশ্মীরেও একই কান্ড দেখা গিয়েছে। সংখ্যালঘু মুসলিম জনসংখ্যা এ রাজ্যে বেশি। কিন্তু মুসলিম প্রধান জম্মুতে মাত্র ১টি আসন বেড়েছে, হিন্দু প্রধান জম্মুতে বেড়েছে ৪টি বিধানসভা আসন।
সে কারণেই কংগ্রেস এবং ইন্ডিয়া ব্লকের নেতারা কেন্দ্রের ডিলিমিটেশন বিলের বিরুদ্ধে বিরোধী দলগুলোকে একত্রিত করার চেষ্টা করছেন। তখনই প্রধানমন্ত্রী মোদীর ‘নারী শক্তি ক্ষমতায়নের’ ভাষণ দিচ্ছেন দেশবাসীকে। এদিকে, ‘ইন্ডিয়া’ ব্লকের যুক্তি, এই প্রস্তাবিত প্রক্রিয়া রাজ্যগুলির রাজনৈতিক প্রতিনিধিত্বকে প্রভাবিত করবে গুরুত্বপূর্ণ মাত্রায়।
Delimitation Modi INDIA
বিল পাশের পরও মহিলা সংরক্ষণ চালু করেনি কেন্দ্র, মোদীর ভাষণে বলছে ‘ইন্ডিয়া’
×
Comments :0