Behala BJP Inner Clash

বেহালায় গোষ্ঠী কোন্দলে বিজেপি’র দপ্তরেই ধুন্ধুমারের অভিযোগ

কলকাতা

বিজেপি’র এক পক্ষ হামলা চালিয়েছে আরেক পক্ষের ওপর। আহত হয়ে হাসপাতালে মহিলারা।
বেহালা পশ্চিম বিধানসভা কেন্দ্র এবং কলকাতার ১২৯ নম্বর ওয়ার্ডে এই অভিযোগ উঠেছে রবীন্দ্রনগরে। অভিযোগ, রবিবার বেলা দেড়টা নাগাদ বিজেপি’র এই পার্টি অফিসে চড়াও হয় বিজেপি’রই লোকজন। অন্য অংশের কর্মীদের ওপর চলে হামলা। 
বিজেপির গোষ্ঠী কোন্দলের এমন পরিণতি যদিও রাজ্যের বিভিন্ন প্রান্তেই দেখা যাচ্ছে। 
১২৯ নম্বর ওয়ার্ডের রবীন্দ্র নগরের ঘটনা ঘিরে একটি ফেসবুক পোস্টও ছড়িয়েছে। তার সত্যতা নিশ্চিত করা যায়নি। তবে হাসপাতালের বেডে শুয়ে দুই মহিলাকে নাকে নল নিয়ে রক্তাক্ত অবস্থায় আক্রমণের বিবরণ দিতে দেখা গিয়েছে।

Comments :0

Login to leave a comment