November Revolution anniversary observed in Dum Dum

নভেম্বর বিপ্লব বার্ষিকী পালনে মরণোত্তর দেহদান, চক্ষুদান শিবির দমদমে

জেলা

দমদমে নভেম্বর বিপ্লব বার্ষিকী পালন অনুষ্ঠানে বক্তব্য রাখছেন বিমান বসু।

নভেম্বর বিপ্লব বার্ষিকীর উদযাপন উপলক্ষে ২৯  নভেম্বর,  রবিবার সকাল দশটায়  সিপিআই(এম) পাটি দপ্তরের সামনে ইন্দিরা মঞ্চে, দক্ষিণ দমদম (২) নম্বর এরিয়া কমিটির অন্তর্গত বেদিয়াপাড়ায় শাখা সমূহের উদ্যোগে স্বেচ্ছায় রক্তদান শিবির, চক্ষুদান ও মরণোত্তর দেহদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সাগর দত্ত মেডিকেল কলেজ ও হাসপাতলের তত্ত্বাবধানে রক্ত সংগ্রহ করা হয়। এছাড়াও বসে  আঁকো প্রতিযোগিতা ও সন্ধ্যায় বিজ্ঞান মঞ্চের উদ্যোগে বিজ্ঞান সচেতনতার আয়োজন করা হয়। এই রক্তদান শিবিরের  উদ্বোধন করেন বামফ্রন্ট চেয়ারম্যান  বিমান বসু। রক্ত পতাকা উত্তোলন করেন সিপিআই(এম) উত্তর ২৮ পরগনা জেলা সম্পাদক পলাশ দাশ। এদিন মোট ৫২ জন রক্তদাতা রক্ত দান করেন। মরণোত্তরদেহ দান অঙ্গীকার করেন ২২ জন ও চক্ষুদানের অঙ্গীকার করেন ১৫ জন।
এদিনের কর্মসূচিতে বক্তব্য রাখেন শ্রমিক নেতা জহর ঘোষাল,  সিপিআই(এম) নেতা  তন্ময় ভট্টাচার্য, দেবশঙ্কর রায়চৌধুরী সহ নেতৃবৃন্দ।  বিজ্ঞান মঞ্চের পক্ষ থেকে বক্তব্য রাখেন কৌশিক চ্যাটার্জী। সভাপতিত্ব করেন প্রশান্ত পাল।
এদিন বিমান বসু রক্তদাতাদের অভিনন্দন জানিয়ে বলেন, আমাদের সময়ে রক্তদান করা নিয়ে মানুষের মনে যথেষ্ট ভীতি ছিল এবং নানান কুসংস্কার ছিল। সেই সময়ে একটা কথা  প্রচলন ছিল যে রক্তদান করলে  মানুষ মারা যায়। আমরা বছরে চারবার করে রক্ত দেওয়াতে আজ আমরা বেঁচে আছি। আজকে প্রমান হয়েছে রক্তদান করলে মানুষের শরীর স্বাস্থ্য ভালো থাকে। থ্যালাসেমিয়া পেশেন্টদের জন্য রক্তদান যে কত বড় প্রাণদায়ী বিষয় আজ মানুষ তা উপলব্ধি করতে পারছে।  এছাড়াও মৃত্যুর পরেও মানুষ মানুষের সবচেয়ে বেশি উপকার করতে পারে তা মানুষ মরণোত্তর দেহদান ও চক্ষুদানের মধ্যে দিয়ে প্রমাণ করে দিয়েছে।

Comments :0

Login to leave a comment