মুক্তধারা
পার্বণ ১৪৩৩
অন্যআঙিনা
" সময় হয়েছে নতুন খবর আনার " : শময়িতা বন্দ্যোপাধায়
২৯ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
বন্ধ্যা মাটির বুক চিরে সুস্থ সংস্কৃতির ফসল ফলানোর অঙ্গীকার নিয়ে শেষ হলো উত্তর২৪ পরগনা জেলা " সুকান্ত ভট্টাচার্য জন্মশত বর্ষ পূর্তি উৎসব "। গত ৪ ঠা অক্টোবর খরদহে আঞ্চলিক ভিত্তিতে এই উৎসবের সূচনা হয় । সমগ্র জেলায় দশটি স্থানে , আঞ্চলিক স্তরে মোট তেরোটি বিভাগে অঙ্কন , আবৃত্তি,সঙ্গীত , নৃত্য বিষয়ক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয় । প্রতিযোগিতার সমস্ত বিষয় গুলি ছিল সুকান্ত কেন্দ্রিক । জেলা জুড়ে আঞ্চলিক স্তরে প্রতিযোগিতায় মোট দু ' হাজার প্রতিযোগী অংশগ্রহণ করে । সেখান থেকে সকল বিভাগে সফল ৩৪০ জন প্রতিযোগীকে নিয়ে ২৯ নভেম্বর অনুষ্ঠিত হয় চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা । নিমতা ' উদয়পুর হরদয়াল আদর্শ বিদ্যালয় - এ প্রতিযোগিতার উদ্বোধন করেন ওই বিদ্যালয়ের প্রধান শিক্ষক , বিশিষ্ট নাট্যকার সৌমেন পাল । সুকান্তর সাহিত্য সৃষ্টিকে তিনি অক্ষয় অক্ষর মালা বলে উল্লেখ করেন । বিশিষ্ট চিত্রকর মনীষ দেব প্রতিযোগিতার সূচনা করে বলেন এই নতুনদের হাত ধরেই " সময় হয়েছে নতুন খবর আনার " । গণসঙ্গীত শিল্পী অসীম বন্দ্যোপাধ্যায় বলেন রক্তাক্ত , ক্ষত - বিক্ষত পৃথিবীর মানুষের কাম্য নয় । বাস যোগ্য পৃথিবীর জন্য শপথ নিতে হবে । সভা পরিচালনা করেন উৎসব কমিটির সভাপতি নাট্য পরিচালক আশীষ চট্টোপাধ্যায় । উৎসব কমিটির সম্পাদক শুভজিৎ বন্দ্যোপাধ্যায় অংশগ্রহণকারী সকল প্রতিযোগীকে শুভেচ্ছা জ্ঞাপন করেন । প্রতিযোগিতার শুরুতে মনীষী রামমোহন রায় , ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর , কবি সুকান্ত ভট্টাচার্য ও স্বাধীনতা সংগ্রামী হরদয়াল নাগের প্রতিকৃতিতে মাল্যদান করা হয় । অনুষ্ঠান শেষে সফল প্রতিযোগীদের পুরস্কার হিসেবে বই ও শংসাপত্র প্রদান করেন সংস্কৃতিক আন্দোলনের নেতা দিব্যেন্দু চ্যাটার্জী , আশিস দেব , অভিজিৎ ঘোষ, মধুজা ঘোষাল , শ্রুতি নারায়ন , কাকলি দেব, শুভাশিস বসু, অনিন্দ্য সরকার প্রমুখ ।
Comments :0