নতুনপাতা
পার্বণ ১৪৩৩
মণ্ডা মিঠাই
সেলসিয়াসের কথা : কৃশানু ভট্টাচার্য্য
২৯ নভেম্বর ২০২৬ | ৪র্থ বর্ষ
বছরের কোন কোন সময়ে আমরা বেতার কিংবা দূরদর্শনের সংবাদে একটা অংশের জন্য খুব অপেক্ষা করে থাকি। আধুনিক প্রযুক্তির সাহায্যে অবশ্য মোবাইল ফোনেও আমরা নজর রাখি, ওই একই বিষয়ে। বিষয়টা হলো তাপমাত্রা। সর্বোচ্চ তাপমাত্রা আর সর্বনিম্ন তাপমাত্রা নিয়ে বছরে দুটো সময়ে আমাদেরই উঠবে অত্যন্ত চেনা। কারণ কোন কোন সময় সর্বোচ্চ তাপমাত্রা আর কোন কোন সময় সর্বনিম্ন তাপমাত্রা আমাদের দৈনন্দিন গতিবিধিকে নিয়ন্ত্রণ করে। আর এই তাপমাত্রা নিয়ে যখনই আমরা ভাবতে বসি তখনই ওই তাপমাত্রা মাপক একটি একক বারে বারে উচ্চারিত হয়। সেটি হল সেলসিয়াস। কিন্তু আমরা কখনো সেভাবে ভাবিনি এই সেলসিয়াস শব্দটা এল কি করে?
আসলে সেলসিয়াস সেই মানুষ যিনি তাপমাত্রা মাপার জন্য একটি সহজ পদ্ধতি উপহার দিয়েছেন। মাত্র ৪২ বছরের জীবনে সুইডেনের এই জ্যোতির্বিজ্ঞানী উত্তর মেরুর আলোর সম্পর্কে আমাদের জানতে সাহায্য করেছেন। তাঁর কাছে জ্যোতির্বিজ্ঞান ছিল কেবলমাত্র দূরের কোন নক্ষত্র দেখা নয়, তার পাশাপাশি ধৈর্য এবং সতর্কতার মধ্যে দিয়ে মহাবিশ্বকে মাপার একটি পদ্ধতি।
পুরো নাম অ্যাডার্স সেলসিয়াস। জন্মগ্রহণ করেছিলেন সুইডেনের উপসালা শহরে। ১৭০১ এর ২৭ শে নভেম্বর তাঁর জন্ম। জন্মেছিলেন হাল সিং ল্যান্ড প্রদেশের ওভানাকার এলাকায়। বাবা নীল সেলসিউস ছিলেন জ্যোতির্বিদ্যার অধ্যাপক। জ্যোতির্বিদ ফাগনুস সেলসিউস ছিলেন তাঁর পিতামহ। স্বাভাবিকভাবেই আন্দের্স জীবনে শৈশব থেকেই বিজ্ঞান হয়ে উঠেছিল প্রধান উপজীব্য। ছাত্র জীবনে অঙ্ক ছিল তাঁর প্রিয় বিষয় । এর পরের পড়াশোনা উপসালা বিশ্ববিদ্যালয়ে। ওখানেই অধ্যাপনা করতেন তাঁর বাবা। ১৭৩০ খ্রিস্টাব্দে তিনি ওই বিশ্ববিদ্যালয় জ্যোতির্বিদ্যার অধ্যাপক হিসেবে যোগদান করেন।
এর পরবর্তী ১৪ টি বছর কেটেছে একের পর এক অনুসন্ধান আর পর্যবেক্ষণের কাজে। এই সময় প্রকাশিত হয়েছে তার ৩১৬ টি পর্যবেক্ষণ। ১৭৩০ এর কয়েক বছর পরেই তিনি জার্মানি ইতালি এবং ফ্রান্সের বেশ কয়েকটি উল্লেখযোগ্য মান মন্দির বা প্লানেটোরিয়াম পরিদর্শন করেন। ১৭৩৬ সালে ফরাসি গণিতবিদ পিয়ের ল্যুই মোপারতুয়ের পরিচালনায় এবং ফরাসি বিজ্ঞান একাডেমীর নির্দেশনা তিনি মধ্যরেখার দৈর্ঘ্য নিরূপণ, মেরু সঙ্গে তার সম্পর্ক এবং eqatar এর বিষুব রেখার কাছাকাছি পেরুতে একই ধরনের অভিযানে অংশগ্রহণ করেন। এর আগেই অবশ্য তিনি রয়েল সোসাইটি অফ সায়েন্সের সচিব হয়েছিলেন। ১৭৩৯ সালে যে কয়জন বিজ্ঞানীর উদ্যোগে রয়েল সুইটিস একাডেমি অফ সাইন্স গঠিত হয়েছিল তার মধ্যে তিনিও ছিলেন একজন।
উপসালা বিশ্ববিদ্যালয় 1730 থেকে অমৃত তিনি জ্যোতির্বিজ্ঞানের অধ্যাপকের দায়িত্ব পালন করেছিলেন। ১৭৪১ এ সেখানে একটি পর্যবেক্ষণ কেন্দ্র স্থাপিত হয়েছিল। তিনি বিশ্বাস করতেন সুইডেনের দরকার একটি আধুনিক জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার। ইউরোপের বিভিন্ন দেশে ভ্রমণের সূত্রে এবং গবেষণার যোগাযোগের মধ্যে দিয়ে তিনি বেশ কিছু যন্ত্রপাতি এবং প্রয়োজনীয় সহায়তা সংগ্রহ করেছিলেন। সেগুলিকে একত্রিত করেই গড়ে ওঠে উপসালা জ্যোতির্বিজ্ঞান পর্যবেক্ষণাগার। আর এখানেই তিনি নক্ষত্র আবহাওয়া এবং তাপমাত্রা নিয়ে গবেষণা করতেন। মূলত: সেখানকার পর্যবেক্ষণের ভিত্তিতেই অরোরা বোরিয়ালিস সংক্রান্ত নতুন চিন্তার জন্ম। সহকারী ওলফ্ হিওর্টারের সঙ্গে কাজ করতে গিয়েই তিনি লক্ষ্য করেন উত্তর মেরুর আলো দেখা দিলে কম্পাসের কাঁটা নড়ে যায়। এ থেকে তিনি অনুমান করেন যে এই আলো পৃথিবীর চৌম্বক ক্ষেত্রের পরিবর্তনের সঙ্গে সম্পর্কিত। সে সময় বিজ্ঞানের ইতিহাসে এটি ছিল একটি গুরুত্বপূর্ণ চিন্তা।
তবে সিনসিয়াস এর সবচেয়ে বড় অবদান হলো তার প্রস্তাবিত সেন্টিগ্রেট তাপমাত্রা স্কেল। তিনি হিমাঙ্ক এবং স্ফুটনাঙ্ক এর মধ্যে একটি সহজ ১০০ দাগের মাপকাঠি তৈরি করেছিলেন। অবশ্য তার এই ১০০ ধাপের বিভাজন তাপমাত্রায় ফুটন্ত জলের তাপমাত্রা ছিল ০ ডিগ্রি আর বরফের তাপমাত্রা ১০০ ডিগ্রি। পরবর্তী সময়ে তার সহকারীদের উদ্যোগে যখন ১০০ ধাপের বিভাজন অনুসারে থার্মোমিটার তৈরি হলো সে সময় সেলসিয়াসের ধারণাকে সামান্য অদল বদল করে নেওয়া হয়। স্ফুটনাঙ্ক হয় ১০০° আর বরফ হওয়া আগের স্তর হয় শূন্য ডিগ্রি। সারা পৃথিবী জুড়ে তাপমাত্রা বোঝা লেখা এবং তুলনা করার ক্ষেত্রে এই ১০০ ধাপের বিভাজন নিঃসন্দেহে তাপমাত্রা পরিমাপের পদ্ধতিকে অনেক সহজ করে দেয়। ১৯৪৮ সালে আন্তর্জাতিক সম্মেলনে শূন্য থেকে ১০০ পর্যন্ত এই স্কেলকেই সেলসিয়াস স্কেল হিসেবে ঘোষণা করা হয়।
সেলসিয়াস গ্রেগোরিয়ান ক্যালেন্ডার এর প্রচলনের জন্য পরিচিত ছিলেন। তার মৃত্যুর নয় বছর পরে এই ক্যালেন্ডার সুইডেনে গৃহীত হয়েছিল। এছাড়াও তিনি সুইডিশ সাধারণ মানচিত্রের জন্য একাধিক ভৌগলিক পরিমাপ তৈরি করেন এবং তিনি প্রথম উপলব্ধি করেন যে নদিক দেশগুলি ধীরে ধীরে সমুদ্রপৃষ্ঠ থেকে উপরে উঠে আসছে।
সেলসিয়াস ১৭৪৪ সালে মাত্র ৪২ বছর বয়সে যক্ষা রোগে আক্রান্ত হয়ে মারা যান। জীবনে তিনি অসংখ্য গবেষণা প্রকল্প শুরু করেছিলেন কিন্তু তার খুব কমই শেষ করতে পেরেছিলেন। তারে রেখে যাওয়া কাগজপত্রের মধ্যে একটি কল্পবিজ্ঞান উপন্যাসের খসরাও পাওয়া গিয়েছিল। এই গল্প বিজ্ঞান উপন্যাসটির পটভূমি একটি অংশ ছিল একটি নক্ষত্র।
সেলসিয়াসের মতো মানুষরাই প্রমাণ করেন পৃথিবীতে একজন মানুষের জীবনের সাফল্যের পরিমাপক কখনোই কত বছর তিনি বেঁচে ছিলেন তা হতে পারে না। একজন মানুষকে আগামী প্রজন্ম মনে রাখে তার কাজের জন্য। বিজ্ঞান সাধনায় অসামান্য অবদানের জন্য প্রয়াণীর এত বছর বাদেও তিনি আমাদের দৈনন্দিন জীবনে নিজের উপস্থিতি বজায় রেখেছেন। ২৭শে নভেম্বর ১৭০১ ছিল তাঁর জন্মদিন। জন্মের ৩২৫ বছর বাদেও তিনি আমাদের জীবনে আজও প্রাসঙ্গিক।
Comments :0