MUKTADHARA | ANAYKATHA | RAM | TAPAN KUMAR BAIRAGYA | 31 AUGUST 2026 | 4th YEAR

মুক্তধারা | অন্যকথা | প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞাননগরী | তপন কুমার বৈরাগ্য | ৩১ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

নতুনপাতা/মুক্তধারা

MUKTADHARA  ANAYKATHA  RAM  TAPAN KUMAR BAIRAGYA  31 AUGUST 2026  4th YEAR

মুক্তধারা

অন্যকথা 

প্রাচীন বিশ্বের শ্রেষ্ঠ বিজ্ঞাননগরী

তপন কুমার বৈরাগ্য 

৩১ আগস্ট ২০২৬ | ৪র্থ বর্ষ

প্রাচীন কালের শ্রেষ্ঠ বিজ্ঞাননগরী ছিল আফ্রিকা মহাদেশের
মিশর দেশের আলেকজান্দ্রিয়া।খ্রিস্টপৃর্ব ৩৩১ অব্দে
আলেকজান্ডার দ্য গ্রেট এই আলেকজান্ডার শহর প্রতিষ্ঠা
করেন।খ্রিস্টপৃর্ব তৃতীয় শতাব্দীতে টোলেমি রাজবংশের 
আমলে ভূমধ্যসাগরীয় অঞ্চলের এই আলেকজান্দ্রিয়ায়
বিজ্ঞান, গণিত,দর্শনের চরম বিকাশ লাভ করে।এই চরম
বিকাশের কেন্দ্রে ছিলেন ইউক্লিড,এরাটোসথেনিস ,
আর্কিমিডিস।গ্রিক,রোম,মিশরীয় সভ্যতার মিলনস্থল ছিলো
এই আলেকজান্দ্রিয়া নগর।এখানকার রয়েল লাইব্রেরি
ছিলো পৃথিবীর শ্রেষ্ঠ লাইব্রেরি।
ইউক্লিডঃ প্রাচীন গ্রিসের একজন বিখ্যাত গণিতজ্ঞ ও পন্ডিত
ব্যক্তি ছিলেন।খ্রিস্টপূর্ব তিন শতকের দিকে মিশরের
আলেকজান্দ্রিয়া শহরে বসবাস ও গবেষণা করতেন।তিনি
ছিলেন জ্যামিতির জনক।ইউক্লিড বিন্দু,রেখা ও সমতলের
ধারণা দেন।তিনি গবেষণা করে দেখান যে ত্রিভুজের তিনটে
কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি।স্বতঃসিদ্ধ,স্বীকার্য বিষয়,
তল ,কঠিন বস্তু সম্পর্কে ধারণা দেন।
এরাটোসথেনিসঃ ইনি ছিলেন প্রাচীন গ্রিসের গণিতবিদ,
ভূগোলবিদ,জ্যোতির্বিজ্ঞানী ,কবি এবং অন্যান্য অনেক গুণে 
গুণান্বিত ছিলেন।তিনি ছিলেন ভূগোলকের জনক।
তিনিই প্রথম Geography শব্দটা ব্যবহার করেন।তিনিই
প্রথম পৃথিবীর মানচিত্র তৈরী করেন।আলেকজান্দ্রিয়া
লাইব্রেরির তিনি ছিলেন প্রধান গ্রন্থাগারিক।তিনিই প্রথম
পৃথিবীর পরিধি এবং ব্যাসার্ধ নির্ণয় করেন।তিনি লিপইয়ার
সম্পর্কে ধারণা দেন।তিনি মৌলিক সংখ্যা নির্ণেয়র একটা
পদ্ধতি নির্ণয় করেন।যাকে এরাটোসথেনিসের ছাঁকনি
বলা হয়।
আর্কিমিডিসঃ আর্কিমিডিসের উল্লেখযোগ্য দানঃআর্কিমিডিসের
নীতি,আর্কমিডিসের স্কু,গোলক ও সিলিন্ডারের সম্পর্ক।তিনি
তরুণ বয়েসে আলেকজান্দ্রিয়া শহরে পড়াশুনা ও গবেষণা করেন।

Comments :0

Login to leave a comment